স্নো-লেপার্ডে আজ ইতিহাস গড়ার দিন। শীতে ইতিহাসের দ্বিতীয় বারের মতো পামিরের শীর্ষ পর্বত “ইসমাইল সামানী (৭৪৯৫ মিটার) সামিট করলেন প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন দল, তাও সম্পূর্ণ নতুন রুটে। ২০১৭ সালে শুরু হয় শীতে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এর ৭০০০ মিটারের অধিক উচ্চতার ৫ পর্বত সামিটের যাত্রা -নাম ” উইন্টার স্নো লেপার্ড” প্রজেক্ট। ইসমাইল সামানী (৭৪৯৫ মি.), পোবেদা (৭৪৩৯ মি.), লেনিন পিক (৭১৩৪ মিটার), কোরযেনেভেস্কিয়া (৭১০৫ মি.) ও খান তেংরি (৭০১০ মি.) এই পাঁচ পর্বতকে একসাথে বলা হয় স্নো-লেপার্ড।
২০১৬ সালে লেনিন, ২০১৭ সালে পোবেদা ও খান তেংরি, ২০১৮ সালে কোরযেনেভেস্কিয়া সামিটের পর ৩১ই জানুয়ারী, ২০২০ এ সার্গেই সেলিভারস্টোভের নেতৃত্বে আগামী শীতে কেটু অভিযানের প্রস্তুতি হিসেবে ৬ জন সামিটে পৌঁছান ইসমাইল সামানী’র (প্রাক্তন নাম কমিউনিজম পিক)। ২০১৭ সালের ওই দলের অবশ্য কেউই এই সম্পূর্ণ প্রজেক্ট শেষ করেননি। এবারের সামিটকারীদের মধ্যে ছিলেন সেই দলের শুধুই ডানিশকিন, যিনি কোরযেনেভেস্কিয়ার অভিযানে ছিলেন না। ১৯৮৬ সালে ইউরি রেজোমভ এবং ভ্লাদিমির সোফিন প্রথমাবারের মতো শীতে ইসমাইল সামানী সামিট করেছিলেন।
এবারের সামিটকারীরা হলেনঃ
০১. মিখাইল ডানিশকিন (কিরগিস্তান)
০২. এন্ড্রু ইরোখিন (কিরগিস্তান)
০৩. আর্থার উসমানভ (কিরগিস্তান)
০৪. ভিক্টর ফিলিনভ (কিরগিস্তান)
০৫. আলেক্সান্ডার মোরোজ (ইউক্রেন-জর্জিয়া)
০৬. ম্যাক্স শেরকাসভ (রাশিয়া)
ছবি: আন্দ্রেই বারগিয়েল

Recent Comments