সাধারণত আশকোলে থেকে কেটু বেসক্যাম্পে পৌঁছাতে ৭ দিন লাগলেও তীব্র তুষারপাত এবং ভয়ানক শীতের কারনে ১০ দিনে আজ বেসক্যাম্পে পৌঁছালেন মিংমা গেলজি ও তাঁর দল। দলে আছেন আইসল্যান্ডের জন স্নোরি, চীনের গাও লি, স্লোভেনিয়ার টমাস রোটার, পাকিস্তানী সিরবাজ খান এবং তিন শেরপা – তামতিং শেরপা, পাসাং নামগেল শেরপা এবং কিলি পেম্বা শেরপা।
কেটুতে শীতকালে এই প্রথম কোন অভিযান হতে চলেছে কৃত্রিম অক্সিজেন সহায়তা নিয়ে, যদিও মিংমা দাবী করেছেন তিনি কৃত্রিম অক্সিজেম সহায়তা নিবেন না। এই আন্তর্জাতিক দল ডিসেম্বরে অভিযান শুরুর কথা থাকলেও প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ যোগাড় করে অভিযান শুরু করতে দেরী হয়ে যায়। মিংমা’র দলের হাতে আছে আর মাত্র দুই মাসেরও কম সময়। উল্লেখ্য যে এই শীতে কেটু উরুবকোর দ্বিতীয় প্ল্যান হওয়ায় এটাই কেটুতে এই শীতে একমাত্র অভিযান।
ছবিঃ পাকিস্তানী সাংবাদিকদের সাথে কেটু আন্তর্জাতিক অভিযাত্রী দল।

Recent Comments