শীতে মৃত্যুফাঁদ হয়ে উঠা গাশারব্রাম গ্লেসিয়ার অভিযানের শুরু থেকেই সমস্যা তৈরী করছিল সিমোনে মোরো এবং তামারা লুঙ্গারের জন্য। আর এবার তা তাদেরকে নিয়ে গিয়েছিল নিশ্চিত মৃত্যুর দোরগোড়ায়।
গতসপ্তাহে এক তুষারধ্বসের কবল থেকে রক্ষা পাওয়া এই জুটি আইসফল ও শেষ বড় ফাঁটল পেরিয়ে সামিট প্ল্যাটুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। গতকাল এক ছোট ফাঁটল পেরোনোর সময় লুঙ্গার আগে যান। তিনি ফাঁটল পেরিয়ে ২০ মিটার দূরে পৌঁছানো পর্যন্ত বিলে দেন মোরো। এরপর নিজে পেরোনোর সময় তাঁর পায়ের নিচের বরফ সরে যায় এবং উন্মোচিত হয় এক ফাঁটল। মোরো উল্টো অবস্থায় সেই ফাঁটলে পড়ে যান এবং ২০ মিটার নিচে ঝুলতে থাকেন। এদিকে তাঁর শরীরের ওজনের টানে লুঙ্গারও আছড়ে পড়েন এবং চলে আসেন খাদের প্রান্তে। লুঙ্গার ক্রেম্পন না পরে পরেছিলেন শুধুই স্নো বুট, যার ফলে বরফে পা আটকাতে পারছিলেন না। এই সময় মোরো নিজের হারনেসে থাকা এক আইস স্ক্রু দিয়ে কোনমতে এঙ্কর করে নিজের পতন ঠেকান এবং উপর থেকে লুঙ্গারেরও। এরপর লুঙ্গারও উপরে একটি পয়েন্টে এঙ্কর করতে সক্ষম হন এবং এই ৫০ সেন্টি মিটারের ওই ঘুটঘুটে অন্দ্বকার ফাঁটল বেয়ে অনেক কষ্টে মোরো বেরিয়ে এসে যখন লুঙ্গারকে জড়িয়ে ধরেন তখন লুঙ্গার কাঁদছিলেন – হাতের ব্যাথায় ও বেঁচে থাকার আনন্দে।
বেসক্যাম্পে নেমে এসে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের প্রচন্ড ব্যাথা ও লুঙ্গারের একহাত প্রায় অবশ এবং নড়াচড়ায় অক্ষম হওয়ায় মোরো অভিযানের তাঁদের এই শীতে গাশারব্রাম অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
ছবিসূত্রঃ ম্যাটিও পাভানা

Recent Comments