জয়তু নারী

আজ ০৮ই মার্চ – বিশ্ব নারী দিবস। আলাদাভাবে উদযাপনের ব্যাপারে অনেকেই প্রশ্নবোধক চিহ্ন তুলতেই পারে, সেই বিতর্কে নাই গেলাম। শুধু মনে করি নজরুলের সেই কথাটি…বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’

নারীরা আজ সর্বক্ষেত্রেই রেখে যাচ্ছেন তাদের অস্ত্বিত্বের ছাপ। কারো দয়ায় নয়, বরং স্বীয় যোগ্যতায়। পর্বতারোহনও এর থেকে ব্যাতিক্রম নয়। এই পথে নারীদের অগ্রযাত্রা গুটিগুটি পায়ে শুরু হয় অষ্টদশ শতাব্দীর শেষের দিকে। এরপর তাঁরা পাড়ি দিয়েছেন সব দেয়াল এবং এই জয়যাত্রা চলছেই। একে একে তারা অতিক্রম করেছেন নর্থ পোল থেকে সাউথ পোল, ছোট বোল্ডার হতে শুরু করে এভারেস্ট চূঁড়া । লুসি ওয়াকার হতে শুরু করে তামারা লুঙ্গার পর্যন্ত, হিমালয়ে ঊনবিংশ শতাব্দীর শুরুতে ফ্যানি বুলকের হাতে ধরা “ভোটস ফর ওম্যান” হতে শুরু করে হালের ওয়াসফিয়া নাজরীনের “হুলাহুফ” বয়ে বেড়ানো পর্যন্ত যেসব নারী উপহার দিয়ে চলেছেন এক অপার বিস্ময়, নারীদের শক্তিকে যারা তুলে ধরছেন বিশ্ব দরবারে, সেই সব অকুতোভয় অনন্যা নারীদের জন্য এই ট্রিবিউট।

Edurne-Pasaban-travel-that-changed-me-feat

এডুর্নি পাসাবান (স্পেন)
শীর্ষ ১৪ পর্বতজয়ী প্রথম নারী (২০১০ সালে)

Gerlinde Kaltenbrunner

গারলিন্ডে কাল্টেনব্রুনার (অস্ট্রিয়া)
২০১১ সালে শীর্ষ ১৪ পর্বতজয়ী দ্বিতীয় নারী (অক্সিজেন সাপোর্টহীন প্রথম নারী)

0925-did-you-know-mountaineer-junko-tabei-has-reached-the-peaks-of-all-seven-continents

জুনকো তাবেই (জাপান)
প্রথম এভারেস্ট জয়ী নারী (১৯৭৫ সালে) এবং প্রথম সেভেন সামিটকারী নারী (১৯৯২ সালে)

aubrey_leblond_1910

এলিজাবেথ লে ব্লন্ড (ব্রিটেন)
নারীদের প্রথম ক্লাইম্বিং ক্লাব “দ্যা লেডিস আপ্লাইন ক্লাব” এর প্রথম প্রেসিডেন্ট (১৯০৭ সালে)

Lucy_Walker,_Frank_Walker,_Melchior_Anderegg,_Adolphus_Warburton_Moore

লুসি ওয়াকার (ব্রিটেন)
প্রথম সত্যিকারের নারী ক্লাইম্বার হিসেবে গণ্য করা প্রথম ম্যাটাহর্ণ সামিটকারী নারী (১৮৭১ সালে)।

logo

উইনথ্রপ ইয়াং (ব্রিটেন)
নারীদের প্রথম রক ক্লাইম্বিং ক্লাব “দ্যা পিনাকল ক্লাব” এর প্রথম প্রেসিডেন্ট (১৯২১ সালে)

Gwen Moffat. Photo: Jen Randall

গিউয়েন মোফফাত (ব্রিটেন)
প্রথম সার্টিফিকেটপ্রাপ্ত নারী ক্লাইম্বিং এবং মাউন্টেনিয়ারিং গাইড (১৯৫৩ সালে)

Vaucher

ভেট্টে ভাউচার (সুইজারল্যান্ড)
আইগার নর্থফেস ক্লাইম্বকারী প্রথম নারী (১৯৬২ সালে)

lydia-bradey-nz-mountain_h

লিডিয়া ব্র্যাডি (নিউজিল্যান্ড)
প্রথম অতিরিক্ত অক্সিজেন সহায়তা ছাড়াই এভারেস্ট সামিটকারী নারী (১৯৮৮ সালে)

001D950000000258-0-image-m-66_1428147552238

এলিসন হারগ্রেভিস (ব্রিটেন)
প্রথম অতিরিক্ত অক্সিজেন ও কোন শেরপা সাহায্য ছাড়া এভারেস্ট সামিটকারী নারী (১৯৯৫ সালে) 

bdv64

ম্যারিয়েন সাপুইজা (ফ্রান্স)
শীতকালে ৮০০০ মিটারের শৃঙ্গ আরোহনকারী একমাত্র নারী (১৯৯৩ সালে চো-ইয়্যু)

web3-elisabeth-revol-mountains

এলিজাবেথ রেভোল (ফ্রান্স)
প্রথম অতিরিক্ত অক্সিজেন সাহায্য ছাড়া একাকী একই মৌসুমে মাত্র ১৬ দিনে ব্রডপিক-গাসারব্রাম-১-গাসারব্রাম-২ সামিটকারী নারী (২০০৮)

Untitled-1381-750x500

মালাভাত পূর্ণা (ভারত)
সবচেয়ে কম বয়সে (১৩ বছর ১১ মাস) এভারেস্ট সামিটকারী নারী (২০১৪)

Elizabeth_Hawley

এলিজাবেথ হাউলি (আমেরিকা)
সর্ববৃহৎ ও নির্ভরযোগ্য পর্বতারোহনের তথ্যভান্ডার হিমালয়ান ডাটাবেজের মূল মানুষ।

hpanakv515a

আনাক ভেরহোয়েভেন (বেলজিয়াম)
সবচেয়ে বেশীবার ৯এ/+ ক্যাটাগরীর রক ক্লাইম্বিং (৮বার) করেন এই নারী।

7434452-3x2-700x467

লাকপা শেরপা (নেপাল)
সবচেয়ে বেশীবার এভারেস্ট সামিটকারী নারী (৯ বার)

maxresdefault

মেলিসা আর্নট (আমেরিকা)
সবচেয়ে বেশিবার এভারেস্ট সামিটকারী বিদেশী (নেপালের বাইরে)) নারী – ৬ বার

অনেক তো হলো অন্য দেশের নারীদের কথা। আমরাই বা পিছে কীভাবে! বাংলাদেশের দুই নারী ও রেখে চলেছেন ক্লাইম্বিং বিশ্বে অবদান….

ac02

নিশাত মজুমদার
প্রথম এভারেস্ট সামিটকারী বাংলাদেশী নারী (২০১২ সালে)

wasfia-portrait-everest-tired_85319_600x450

ওয়াসফিয়া নাজরীন
প্রথম সেভেন সামিটকারী বাংলাদেশী এবং প্রথম বাঙ্গালী (২০১৫ সালে)

পৃথিবীর শীর্ষ ১৪টি পর্বতে প্রথম পা রেখেছিলেন যে সব নারীঃ

পর্বতের নাম ক্লাইম্বার বছর
এভারেস্ট জুনকো তাবেই (জাপান) ১৯৭৫
কে-২ ওয়ান্ডা রুতকিউইক্স (পোল্যান্ড) ১৯৮৬
কাঞ্চনজঙ্গা জিনেট হ্যারিসন (ব্রিটেন) ১৯৯৮
লোৎসে শঁতাল মাদুই (ফ্রান্স) ১৯৯৬
মাকালু ক্যাথেরিন কালহাউ (আমেরিকা) ১৯৯০
চো-ইয়্যু ভেরা কোমারকোভা (আমেরিকা)

ডিনা স্টেরভোভা (চেকোস্লোভাকিয়া)

১৯৮৪
ধলাগিরী-১ লূটগার্ডে ভিভিশ (বেলজিয়াম) ১৯৮২
মানাসলু নাউকো নাকাসিকো (জাপান)

মাসাকো উচিডা (জাপান)

মিয়েকো মোরি (জাপান)

১৯৭৪
নাঙ্গা পর্বত লিলিয়ান বাররার্ড(ফ্রান্স) ১৯৮৪
অন্নপূর্ণা-১ ইরিন মিলার (আমেরিকা)

ভেরা কোমারকোভা (আমেরিকা)

১৯৭৮
গাশারব্রুম-১ ম্যারি হোস ভ্যালেনসো (ফ্রান্স) ১৯৮২
ব্রডপিক ক্রিস্টিনা পালমোস্কা (পোল্যান্ড) ১৯৮৩
গাশারব্রুম- ২ হালিনা ক্রুগার-সাইরোকোমস্কা (পোল্যান্ড)

আন্না ওকোপিনস্কা (পোল্যান্ড)

১৯৭৫
শীশাপাংমা জুনকো তাবেই (জাপান) ১৯৮১

প্রত্যাশা রইলো এই নারীদের দেখে হয়তোবা অনুপ্রাণিত হয়ে আরো কোন নারী এগিয়ে আসবে আরো বড় কিছু করতে, কোন অকুতোভয় নারী হয়তঃ অদূর ভবিষ্যতে ছাড়িয়ে যাবে বিস্ময়ের সীমা, ছুঁয়ে যাবে আকাশ।

এগিয়ে যাও তুমি, স্বপ্ন পূরণের পথে।

#IWD2019 #WomensDay #everest #mountaineer #respect #tribute

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *